বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তসলিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বোয়ালখালী থানাধীন আকুবদন্ডি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৭-এর একটি আভিযানিক দল।
অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তসলিমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
আটক তসলিম বোয়ালখালী উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 











