০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডবলমুরিংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডবলমুরিং থানা এলাকার মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দল এবং অধীনস্থ বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

মিছিলটি ডবলমুরিং থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Share this news as a Photo Card

02 November 2026

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

www.Karnaphulisangbad.com |

ডবলমুরিংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সময় : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬