
ঢাকা শহরের অভিজাত এলাকা ধানমন্ডিতে অবস্থিত ডক্টর মালিকা কলেজ–এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসান তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ মোঃ আল মামুন, সুমাইয়া তাবাসসুম, সফিকুল ইসলাম তুহিন, মোজাহিদ কবির এবং মিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, বর্তমান সভাপতি রাফসান বিন রাজন (রানা), সাধারণ সম্পাদক সিয়াম শরীফ ও অ্যালামনাই সদস্যরা। ইফতার মাহফিলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে রমজানের পবিত্রতা ও সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
নিজস্ব প্রতিবেদক 











