
ডিমের বাজার স্থিতিশীল রাখতে পাইকারি পর্যায়ে উৎপাদক থেকে সরাসরি ডিলারের কাছে ডিম বিক্রি শুরু হয়েছে।
আজ ১৮ অক্টোবর শুক্রবার রাত ১২টার পর থেকে রাজধানীর তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে এই কার্যক্রম শুরু হয়। আগামী ১৫ দিন প্রতিদিন ২০ লাখ ডিম বিক্রি হবে এই কার্যক্রমে। উৎপাদক পর্যায়ে ১০টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রি হবে। ডিমের বাজার নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগী মুক্ত করতে জোরালোভাবে বাজার মনিটরিংয়ের হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত ডিম বারবার হাত বদল হয়, এতে দাম বাড়ে। ডিমের দামের অস্থিরতা কাটাতে গত বুধবার ব্যবসায়ীদের সাথে নিয়ে ভোক্তা অধিদপ্তর প্রতি ডজনের দাম ১৫৫ থেকে ১৬০ টাকা বেঁধে দেয়।
নিজস্ব প্রতিবেদক 











