০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানের গহিরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রাউজান প্রতিনিধিঃ বাংলাদেশের গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের রাউজানে বিশাল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম আকবর খোন্দকারের গহিরাস্থ বাসভবনের মাঠে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌর বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শোকসভা ও মিলাদ মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপি নেতাকর্মী, স্থানীয় জনগণ এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কয়েক হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

রাউজানের গহিরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সময় : ০৬:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬