০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হযরত মজু শাহ্ (ক.)-এর বার্ষিক খোশরোজ শরীফ ১ জানুয়ারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হযরত মজু শাহ্ (ক.)-এর বার্ষিক খোশরোজ শরীফ ১ জানুয়ারি, মজুভাণ্ডার দরবার শরীফে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচরস্থ প্রখ্যাত অলিয়ে কামেল, দরবেশে কামেল হযরত শাহ্ সূফী মোজাহেরুল হক শাহ্ (ক.), যিনি ভক্তমুরিদদের কাছে মজু শাহ্ নামে সুপরিচিত, তাঁর বার্ষিক খোশরোজ শরীফ আগামী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) মজুভাণ্ডার দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের ন্যায় এ বছরও দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির শুরু হবে খতমে কুরআন শরীফের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান, ছেমা মাহফিল এবং হযরত মজু শাহ্ (ক.)-এর আধ্যাত্মিক জীবন, সাধনা ও মানবকল্যাণমূলক অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, হযরত মজু শাহ্ (ক.) তাঁর জীবদ্দশায় মানবসেবা, আত্মশুদ্ধি ও আল্লাহ প্রেমের বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দরবার শরীফ আজও অসংখ্য ভক্ত, আশেক ও অনুসারীদের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। খোশরোজ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেকান ও ভক্তবৃন্দের সমাগম ঘটে। এ উপলক্ষে হযরত মজু শাহ্ (ক.)-এর আওলাদ শাহজাদা মুহাম্মদ আবুল বশর, শাহজাদা মুহাম্মদ নাছির উদ্দীন এবং শাহজাদা মুহাম্মদ কফিল উদ্দীন (লোকমান) এক যৌথ বার্তায় বলেন, খোশরোজ শরীফের সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।
খোশরোজ শরীফ উপলক্ষে মজুভাণ্ডার দরবার শরীফ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

হযরত মজু শাহ্ (ক.)-এর বার্ষিক খোশরোজ শরীফ ১ জানুয়ারি

সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫