০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের উত্তরাধিকার ও তরুণ বাংলাদেশের স্বপ্ন

মোঃ আবদুর রহমান মিঞা

অতিরিক্ত নির্বাহী পরিচালক (প্রশাসন), বেপজা, ঢাকা-১২০৫। ইমেইল: arahmanmiah@gmail.com

একটি জাতির জীবনে বিজয় কোনো নির্দিষ্ট ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; তা ধীরে ধীরে একটি সামষ্টিক চেতনায় রূপ নেয়, যা সমাজের চিন্তা, আচরণ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করে। বিজয় মানে কেবল শত্রুর পরাজয় নয়, বরং আত্মপরিচয়ের পুনর্নির্মাণ, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম। এই বিজয় তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তার অন্তর্নিহিত মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয় এবং পরিবর্তিত সামাজিক বাস্তবতায় নতুন ব্যাখ্যা ও প্রয়োগের প্রয়াস পায়। যদি বিজয়ের চেতনা কেবল আনুষ্ঠানিকতা, আবেগ কিংবা স্মৃতিচারণের মধ্যে আবদ্ধ থাকে, তবে তা ক্রমেই নিষ্প্রাণ হয়ে পড়ে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তাই বিজয়ের উত্তরাধিকারকে হতে হবে কার্যকর, ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং সময়ের প্রয়োজন অনুযায়ী অভিযোজিত—যেখানে কর্ম, নৈতিকতা ও দায়িত্ব একসূত্রে আবদ্ধ। আজকের বাংলাদেশের তরুণ সমাজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে অতীতের অর্জন ও বর্তমানের সংকট পরস্পরের মুখোমুখি। একদিকে রয়েছে রাষ্ট্রের নানা অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক গতিশীলতা; অন্যদিকে রয়েছে বৈষম্য, বেকারত্ব, মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে প্রশ্ন। এই বাস্তবতায় বিজয়ের উত্তরাধিকার মানে শুধু ইতিহাসের গৌরবগাথা স্মরণ করা নয়, বরং সেই সংগ্রামের মূল দর্শন—সমতা, মানবিকতা, আত্মসম্মান ও আত্মনির্ভরতার আদর্শ—রাষ্ট্র পরিচালনা, সমাজ কাঠামো ও নাগরিক আচরণে কার্যকরভাবে প্রয়োগ করা। তরুণদের স্বপ্ন গড়ে ওঠে ঠিক সেই জায়গায়, যেখানে ইতিহাসের শিক্ষা তাদের পথ দেখায়, আবার বর্তমানের সীমাবদ্ধতা তাদের প্রশ্ন করতে বাধ্য করে। এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় পরিবর্তনের আকাঙ্ক্ষা, নতুন চিন্তার সূত্রপাত এবং একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণের তাগিদ। পরিচয়ের প্রশ্নটি তরুণ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জনসংখ্যাগত দিক থেকে বাংলাদেশ একটি তরুণপ্রধান দেশ, যেখানে বিপুল সংখ্যক তরুণ শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, সামাজিক উদ্যোগ এবং সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছে। এই তরুণরা আগের প্রজন্মের মতো কেবল নির্দেশনাভিত্তিক জীবনধারায় সন্তুষ্ট নয়; তারা প্রশ্ন করে, যুক্তি খোঁজে এবং নিজেদের অবস্থান নির্ধারণ করতে চায়। তাদের প্রত্যাশা কেবল চাকরি বা উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; তারা চায় সম্মানজনক জীবন, সামাজিক স্বীকৃতি ও ন্যায়সংগত সুযোগ। নিরাপত্তার পাশাপাশি তারা চায় ন্যায়বিচার, এবং ভোগের পাশাপাশি তারা খোঁজে জীবনের অর্থ। এই চাহিদাগুলো কোনো বিচ্ছিন্ন আকাঙ্ক্ষা নয়; বরং এগুলোই বিজয়ের উত্তরাধিকার থেকে উৎসারিত আধুনিক চেতনার বহিঃপ্রকাশ, যা তরুণদের আত্মপরিচয় ও সামাজিক দায়বদ্ধতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।  বর্তমান শিক্ষা ব্যবস্থা তরুণদের স্বপ্ন নির্মাণে সবচেয়ে গভীর প্রভাব ফেলছে, আবার একই সঙ্গে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবেও কাজ করছে। এখনও আমাদের শিক্ষাব্যবস্থায় মুখস্থনির্ভরতা, পরীক্ষাকেন্দ্রিকতা এবং নম্বরের প্রতিযোগিতা প্রধান হয়ে রয়েছে, যেখানে চিন্তাশক্তি, বিশ্লেষণক্ষমতা ও বাস্তব জীবনের দক্ষতা উপেক্ষিত। বিজয়ের চেতনা যেখানে স্বাধীন চিন্তা, মত প্রকাশের অধিকার এবং আত্মমর্যাদার উপর গুরুত্ব দেয়, সেখানে এমন শিক্ষা ব্যবস্থা তরুণদের সেই চেতনাকে বিকশিত হতে দেয় না। বর্তমান প্রেক্ষাপটে তরুণরা এমন শিক্ষা প্রত্যাশা করে, যা তাদের কেবল তথ্য জানাবে না, বরং চিন্তা করতে শেখাবে; কেবল নির্দেশ মানতে নয়, বরং প্রশ্ন তুলতে সাহস জোগাবে; কেবল পেশার জন্য নয়, বরং সমাজের সমস্যার সমাধানে অংশগ্রহণের সক্ষমতা তৈরি করবে। নৈতিকতা, ইতিহাসবোধ, সামাজিক দায়িত্ব এবং মানবিক মূল্যবোধ যদি শিক্ষার মূল স্রোতে সংযুক্ত না হয়, তবে বিজয়ের উত্তরাধিকার প্রাতিষ্ঠানিক কাগজপত্রে সীমাবদ্ধ থাকবে, জীবনের বাস্তবতায় তার কোনো কার্যকর প্রতিফলন ঘটবে না। বর্তমান বাস্তবতায় তরুণদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষতার প্রকৃতি ও প্রাসঙ্গিকতা। শুধু পাঠ্যভিত্তিক জ্ঞান নয়, বরং যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা, নেতৃত্ব, সমস্যা সমাধানের মানসিকতা ও নৈতিক আচরণের মতো সফট স্কিল তরুণদের জীবনে ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। একই সঙ্গে দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্র তরুণদের কাছ থেকে নতুন নতুন দক্ষতা অর্জনের দাবি করছে, যেখানে পুরোনো জ্ঞান দিয়ে টিকে থাকা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে রিস্কিল ও আপস্কিল তরুণদের জন্য কোনো বিলাসিতা নয়, বরং অস্তিত্বের প্রয়োজন। প্রযুক্তি, উৎপাদন, সেবা ও প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতার ধরন বদলে যাচ্ছে, অথচ আমাদের শিক্ষা ও প্রশিক্ষণ কাঠামো এখনও অনেক ক্ষেত্রে সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে পারেনি। পাশাপাশি গবেষণার চর্চা দুর্বল হওয়ায় তরুণরা সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজতে শেখে না; তারা প্রস্তুত সমাধানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বিজয়ের উত্তরাধিকার যদি আত্মনির্ভর ও চিন্তাশীল জাতি গঠনের অঙ্গীকার হয়, তবে তরুণদের মধ্যে গবেষণামুখী মনোভাব, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং আজীবন শেখার বা লাইফ লং লার্নিং-এর সংস্কৃতি গড়ে তোলাই হবে সেই উত্তরাধিকারের আধুনিক রূপ।  অর্থনৈতিক বাস্তবতা আজকের তরুণ সমাজের স্বপ্নকে একসঙ্গে আলোড়িতও করছে, আবার দ্বিধাগ্রস্তও করে তুলছে। একদিকে কর্মক্ষেত্রের পরিসর সম্প্রসারিত হচ্ছে, নতুন ধরণের পেশা ও জীবিকার সুযোগ সৃষ্টি হচ্ছে; অন্যদিকে সেই সুযোগগুলো সবার জন্য সমানভাবে উন্মুক্ত নয়। বহু শিক্ষিত তরুণ কাজের সন্ধানে দীর্ঘ সময় অপেক্ষায় থাকে, আবার যারা কর্মে যুক্ত হতে পারে তাদের অনেকের ক্ষেত্রেই কাজের স্থায়িত্ব, ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক নিরাপত্তা অনিশ্চিত। আয় ও সুযোগের এই অসম বণ্টন তরুণদের মনে গভীর হতাশা ও অনিশ্চয়তার জন্ম দেয়। বিজয়ের চেতনা যেখানে শোষণ, বৈষম্য ও বঞ্চনার অবসানের অঙ্গীকার করে, সেখানে বর্তমান অর্থনৈতিক কাঠামোর ভেতরে অনেক তরুণ নিজেকে প্রান্তিক ও অসহায় বলে অনুভব করে। এই বাস্তবতায় তরুণদের স্বপ্ন কেবল ব্যক্তিগত উন্নতি বা আর্থিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তারা এমন এক অর্থনৈতিক ব্যবস্থার কল্পনা করে, যেখানে শ্রমের মর্যাদা স্বীকৃত হবে, সুযোগ বণ্টন হবে ন্যায়ভিত্তিক এবং উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরে পৌঁছাবে। গ্রামবাংলার তরুণদের আকাঙ্ক্ষা ও জীবনবাস্তবতা শহরের তরুণদের থেকে ভিন্ন মাত্রায় গড়ে ওঠে। গ্রামীণ জীবনে কৃষি, ভূমি, জলাশয় ও সামাজিক সম্পর্ক এখনও প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। কিন্তু এই ভিত্তির উপর দাঁড়িয়েই তরুণরা প্রতিনিয়ত অবকাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব এবং কর্মসংস্থানের সংকটের মুখোমুখি হয়। ফলে বহু গ্রামীণ তরুণ স্বপ্ন পূরণের আশায় গ্রাম ছেড়ে শহরমুখী হতে বাধ্য হয়, যা তাদের সামাজিক শেকড় ও পারিবারিক বন্ধনকে দুর্বল করে। বিজয়ের উত্তরাধিকার যদি সত্যিকার অর্থে সার্বজনীন হয়, তবে গ্রামীণ তরুণদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা অপরিহার্য। কৃষিকে কেবল জীবিকা নয়, বরং সম্মানজনক ও লাভজনক পেশায় রূপান্তর করা তরুণ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন। আধুনিক চিন্তা, ন্যায্য বাজারব্যবস্থা ও সামাজিক স্বীকৃতি পেলে গ্রামীণ তরুণরা নিজের স্থানেই ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী হবে। নারী তরুণদের স্বপ্ন বর্তমান সমাজ বাস্তবতায় বিশেষ গুরুত্ব বহন করে, কারণ সমাজের সামগ্রিক অগ্রগতি নারীর অবস্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। নানা সামাজিক অগ্রগতির মধ্যেও নারী তরুণরা এখনও নিরাপত্তাহীনতা, বৈষম্য ও অদৃশ্য সামাজিক দেয়ালের মুখোমুখি। অনেক ক্ষেত্রে তাদের শিক্ষা ও যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে সমান সুযোগ বা মর্যাদা নিশ্চিত হয় না। বিজয়ের চেতনা যেখানে সমতা ও মানবিক মর্যাদার কথা বলে, সেখানে নারী তরুণদের প্রতি বৈষম্য সেই চেতনার পরিপন্থী। শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর পূর্ণ ও স্বাধীন অংশগ্রহণ নিশ্চিত না হলে তরুণ বাংলাদেশের স্বপ্ন অসম্পূর্ণই থেকে যাবে। বর্তমান প্রেক্ষাপটে নারী তরুণরা শুধু সুযোগের প্রত্যাশা করে না; তারা চায় নিরাপদ পরিবেশ, সামাজিক সম্মান এবং তাদের সক্ষমতার স্বীকৃতি, যা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের মৌলিক শর্ত। নৈতিকতা ও মূল্যবোধের প্রশ্ন বর্তমান তরুণ সমাজের সামনে এক গভীর চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত। তীব্র প্রতিযোগিতা, দ্রুত সাফল্যের চাপ এবং ভোগমুখী মানসিকতার ফলে অনেক সময় সততা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ উপেক্ষিত হয়ে পড়ে। অথচ বিজয়ের উত্তরাধিকার তরুণদের শেখায় যে স্বাধীনতা কেবল ভোগের অধিকার নয়, বরং দায়িত্ব পালনের অঙ্গীকার; অধিকার মানেই কর্তব্যের সচেতনতা। এই নৈতিক শিক্ষা যদি তরুণদের স্বপ্নের সঙ্গে সংযুক্ত না হয়, তবে রাষ্ট্র ও সমাজের কাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। নৈতিকতা কেবল ব্যক্তিগত আচরণের বিষয় নয়; এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিবেশের সম্মিলিত চর্চার ফল। তাই বর্তমান প্রেক্ষাপটে তরুণদের মাঝে ন্যায়বোধ, মানবিকতা ও দায়িত্বশীলতার চর্চা জোরদার করা জরুরি, যাতে বিজয়ের উত্তরাধিকার কেবল স্মৃতিতে নয়, জীবনের প্রতিটি স্তরে কার্যকরভাবে প্রতিফলিত হয়। রাষ্ট্র পরিচালনায় তরুণদের কার্যকর অংশগ্রহণ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে সামনে এসেছে। তরুণ সমাজ আর কেবল সিদ্ধান্তের ফল ভোগকারী হয়ে থাকতে চায় না; তারা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নিজেদের কণ্ঠস্বর যুক্ত করতে চায়। স্থানীয় পর্যায়ের সামাজিক উদ্যোগ, প্রশাসনিক সিদ্ধান্ত ও উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে জাতীয় নীতিনির্ধারণ পর্যন্ত প্রতিটি স্তরে তরুণদের মতামত প্রতিফলিত হওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিজয়ের উত্তরাধিকার যে জনগণের অংশগ্রহণমূলক শাসনের ধারণা দেয়, সেই ধারণাই তরুণদের রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধকে গভীর করেছে। তবে এই সচেতনতার বিকাশ যেন উগ্রতা, সহিংসতা কিংবা অন্ধ আনুগত্যের পথে না যায়—বরং যুক্তিনির্ভর চিন্তা, মতভিন্নতার প্রতি শ্রদ্ধা এবং সাংবিধানিক সীমার মধ্যে দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে গড়ে ওঠে—এটাই বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তরুণদের অংশগ্রহণকে গঠনমূলক ও ফলপ্রসূ করতে হলে রাষ্ট্র ও সমাজকে তাদের জন্য ন্যায়সংগত ও নিরাপদ অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করতে হবে বা করে দিতে হবে। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে তরুণ বাংলাদেশের স্বপ্ন অঙ্গাঙ্গিভাবে যুক্ত, কারণ ভবিষ্যতের ভার বহন করবে আজকের তরুণরাই। নদী, বন, কৃষিজমি ও জীববৈচিত্র্যের অবক্ষয় কেবল প্রাকৃতিক সংকট নয়; এটি সামাজিক ও অর্থনৈতিক অনিশ্চয়তারও জন্ম দেয়। এই বাস্তবতা তরুণদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং পরিবেশ রক্ষার প্রশ্নকে তাদের জীবনদর্শনের অংশ করে তুলেছে। আগের যেকোনো সময়ের তুলনায় তরুণরা এখন প্রকৃতি সংরক্ষণ, টেকসই জীবনধারা ও পরিবেশবান্ধব চিন্তার প্রতি বেশি সংবেদনশীল। বিজয়ের উত্তরাধিকার যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য দেশ রেখে যাওয়ার অঙ্গীকার হয়, তবে পরিবেশ রক্ষা সেই উত্তরাধিকারের অবিচ্ছেদ্য শর্ত। বর্তমান প্রেক্ষাপটে তরুণদের স্বপ্ন একটি এমন বাংলাদেশ, যেখানে উন্নয়ন প্রকৃতির সঙ্গে সংঘর্ষে নয়, বরং ভারসাম্যের ভিত্তিতে এগিয়ে চলে। সংস্কৃতি ও ভাষা তরুণ সমাজের আত্মপরিচয় গঠনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। বিজয়ের মাধ্যমে অর্জিত ভাষা ও সাংস্কৃতিক মর্যাদা তরুণদের আত্মবিশ্বাস, চিন্তা ও সৃজনশীলতার প্রধান উৎস। কিন্তু পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে এই সাংস্কৃতিক ঐতিহ্য অনেক সময় অবহেলার শিকার হয় কিংবা বাহ্যিক প্রভাবের নিচে চাপা পড়ে। তরুণ বাংলাদেশের স্বপ্ন এমন একটি সমাজের, যেখানে আধুনিক চিন্তাধারা ও ঐতিহ্যগত মূল্যবোধ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং একে অপরকে সমৃদ্ধ করে। সাহিত্য, সংগীত, নাটক, চিত্রকলা ও অন্যান্য শিল্পচর্চার মাধ্যমে তরুণরা নিজেদের অনুভূতি, প্রশ্ন ও বাস্তবতাকে প্রকাশ করতে চায়। এই সৃজনশীল প্রকাশ শুধু ব্যক্তিগত আত্মপ্রকাশ নয়; এটি সামাজিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা জাতির চিন্তাকে গভীর ও বহুমাত্রিক করে তোলে। যখন রাষ্ট্র তরুণ সমাজকে কেবল একটি সমস্যা বা চাপ হিসেবে না দেখে সম্ভাবনার ভাণ্ডার হিসেবে বিবেচনা করতে শিখবে, তখনই জাতীয় উন্নয়নের গতিপথে মৌলিক পরিবর্তন ঘটবে। তরুণদের শক্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা যদি পরিকল্পিতভাবে কাজে লাগানো যায়, তবে রাষ্ট্রের নীতি, প্রশাসন ও উন্নয়ন উদ্যোগ আরও প্রাণবন্ত ও কার্যকর হয়ে উঠবে। একইভাবে সমাজ যদি তরুণদের কেবল নির্দেশ মানা অনুসারী হিসেবে না দেখে দায়িত্বশীল অংশীদার হিসেবে গ্রহণ করে, তবে সামাজিক সম্পর্কের ভেতর আস্থা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে উঠবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও কর্মক্ষেত্রে তরুণদের মতামতকে গুরুত্ব দিলে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে দায়বদ্ধ হতে শিখবে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ আরও প্রবল হবে। অন্যদিকে তরুণদের নিজেদের ভূমিকা সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তনও অত্যন্ত জরুরি। তারা যদি নিজেদের কেবল সুবিধাভোগী বা ভোগকারী হিসেবে না দেখে সমাজ ও রাষ্ট্র নির্মাণের সক্রিয় নির্মাতা হিসেবে ভাবতে শেখে, তবে ব্যক্তিগত সাফল্যের সঙ্গে জাতীয় অগ্রগতির একটি স্বাভাবিক যোগসূত্র তৈরি হবে। এই মানসিকতা তরুণদের মধ্যে আত্মনির্ভরতা, পরিশ্রমের মর্যাদা ও দীর্ঘমেয়াদি ভাবনার চর্চা গড়ে তুলবে। তখন তারা কেবল অধিকার দাবি করেই থেমে থাকবে না; বরং কর্তব্য পালনের মধ্য দিয়ে সেই অধিকারকে অর্থবহ করে তুলবে। দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার এই চর্চাই বিজয়ের উত্তরাধিকারকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করবে। রাষ্ট্রের আস্থা, সমাজের অংশীদারিত্ব এবং তরুণদের আত্মপরিচয় এই তিনটি দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটলে বিজয়ের উত্তরাধিকার আর স্মৃতির বোঁঝা বা শুধু ধারক হয়ে থাকবে না বরং তা ভবিষ্যৎ নির্মাণের দৃঢ় ভিত্তিতে পরিণত হবে। তখন তরুণ বাংলাদেশের স্বপ্ন কেবল আবেগী উচ্চারণ বা দূরবর্তী কল্পনা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। তা ধীরে ধীরে একটি বাস্তব, মানবিক ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের রূপকল্পে রূপ নেবে—যেখানে উন্নয়ন হবে ন্যায়ভিত্তিক, সুযোগ হবে সবার জন্য উন্মুক্ত, এবং নাগরিক হিসেবে প্রতিটি মানুষের সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত থাকবে। এমন রাষ্ট্রে তরুণরা শুধু আগামী দিনের আশা নয়; তারা হবে বর্তমানের সক্রিয় শক্তি ও ভবিষ্যতের দায়িত্বশীল নির্মাতা। সবশেষে বলা যায়, বিজয়ের উত্তরাধিকার কোনো স্থির বা সম্পন্ন প্রাপ্তি নয়; এটি একটি চলমান ও জীবন্ত দায়িত্ব, যা প্রতিটি প্রজন্মকে নতুনভাবে বহন করতে হয়। তরুণ বাংলাদেশের স্বপ্ন সেই দায়িত্বকে নতুন ভাষা, নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন কর্মপ্রয়াসের মাধ্যমে বাস্তবে রূপ দিতে চায়। বর্তমান বাস্তবতায় এই স্বপ্ন বাস্তবায়নের পথ সহজ নয়; নানা সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক প্রতিবন্ধকতা রয়েছে। তবুও এই স্বপ্ন অসম্ভব নয়, যদি রাষ্ট্রে সৎ ও দূরদর্শী নেতৃত্ব থাকে, নীতি হয় ন্যায়ভিত্তিক, উন্নয়ন হয় অন্তর্ভুক্তিমূলক এবং তরুণদের প্রতি আস্থা ও সম্মান বজায় রাখা হয়। তরুণরা যদি দায়িত্বশীল অংশীদার হিসেবে রাষ্ট্র পরিচালনায় যুক্ত হতে পারে, তবে বিজয়ের উত্তরাধিকার কেবল স্মৃতির বাহক হয়ে থাকবে না; তা ভবিষ্যৎ নির্মাণের শক্তিশালী ভিত্তিতে পরিণত হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য রইল বিজয় দিবসের নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।

সময় : ০৬:০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫