
এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের প্রচার-প্রসার ও সংগঠনের সার্বিক কার্যক্রমে অসামান্য অবদান রাখায় স্মারক সম্মাননায় ভূষিত হয়েছেন চন্দনাইশের কৃতি সন্তান ও গণমাধ্যমকর্মী এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। রবিবার আনোয়ারার লুসাই পার্কে অনুষ্ঠিত এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের আনন্দ আয়োজনের বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়।বর্তমানে তিনি দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে’র সহযোগী সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি, সা.উ.বি ৯১ ব্যাচ ও এসএসসি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্য সচিব এবং এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সাধারণ পরিষদের সহ-সভাপতি ও এডমিন প্যানেল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের প্রচার-প্রসার, আয়োজন বাস্তবায়ন ও ৮৮০০ চলমান সদস্যের এই বৃহৎ সংগঠনে সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে তাঁর নিরলস অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে। সম্মাননা গ্রহণকালে তিনি বলেন, “এই অর্জন আমার একার নয়; এটি এসএসসি ’৯১ ব্যাচের দেশজুড়ে সকল বন্ধু–বান্ধবীর ভালোবাসা ও সহযোগিতার ফল। সংগঠনের জুড়ি বোর্ড ও সকল সদস্যের প্রতি আমি গভীর কৃতজ্ঞ।” তিনি সংগঠনের আরও অগ্রগতি ও সফলতা কামনা করেন। এস.এম. আহসানুল কবির চৌধুরী চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া যত্রকূল এলাকার মরহুম মাষ্টার ছৈয়দ আহমদ চৌধুরী বাড়ির সন্তান। তাঁর পিতা মরহুম এস.এম. মহসিন চৌধুরী, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা ফরিদা মহসিন চৌধুরী। তিন ভাইবোনের মধ্যে তিনি মেঝ। তিনি তাঁর সুদীর্ঘ কর্মজীবনের ধারাবাহিকতায় দেশ, সমাজ ও সংগঠনের কল্যাণে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 











