০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী সেবায় কক্সবাজারে অনুকরণীয় ভূমিকা রাখছেন সাংবাদিক মোহাম্মদ হোসেন সুমন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ প্রতিবন্ধী অধিকার রক্ষা ও মানবিক সেবায় কক্সবাজারে অনুকরণীয় ভূমিকা রেখে চলেছেন সাংবাদিক মোহাম্মদ হোসেন সুমন। তিনি হেলপ ডিজেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিএলডিসি) প্ল্যাটফর্মের কক্সবাজার জেলা কো-অর্ডিনেটর হিসেবে দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে চলাচল সহায়ক সরঞ্জাম বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা, পুনর্বাসন কার্যক্রম পরিচালনা, অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দিতে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সামাজিক সেবার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায়ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। ইতোমধ্যে তিনি স্বীকৃত সাংবাদিক সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও সনদ অর্জন করেছেন। জনস্বার্থে কাজ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে তার কার্যক্রম স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। সমাজের সকলকে প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাংবাদিক ও মানবিক কর্মী মোহাম্মদ হোসেন সুমন বলেন, “প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সময় : ০৬:১৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫