
বিশেষ প্রতিনিধিঃ এম এ মান্নান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) আসরের নামাজের পর গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পরিষদের আহ্বায়ক মনজুর আলম মাস্টার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাংবাদিক এম এ মন্নান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. নুরুল হাকিম, বোয়ালখালী কৃষকদলের সাবেক আহ্বায়ক ও ছাত্রদল নেতা সৈয়দ আবদুল গনি, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মেম্বার, মো. হাসান চৌধুরী, অ্যাডভোকেট শামসুদ্দিন চৌধুরী, মো. ইউসুফ নবী, পল্টু বড়ুয়া, জহুর মুন্সি, উপদেষ্টা আবু তাহের মাস্টার, মোহাম্মদ ছৈয়দ হোসেন ও মমতাজ উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মনসুর আলী, আরিফুর রহমান, মিজানুর রহমান অভি প্রমুখ। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গোমদণ্ডী দরফপাড়া আছাদিয়া সেহাবিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের এবং স্থানীয় এতিমখানার ছাত্রদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 











