০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় হত্যাচেষ্টার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বাদে আছর বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুড়ি পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সওকত আলম এবং পরিচালনা করেন পৌরসভা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, শাহিনুর হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরসহ স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। প্রশাসনের উচিত দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।” তারা আরও বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র প্রতিহত করবে এবং নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।”

এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সময় : ০২:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫