০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের উদ্যোগে শ্রী শ্রী গিরিধারী গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শাকপুরা শ্রী শ্রী জ্বালাকুমারী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গীতানুরাগী রিমন দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের স্মৃতিতে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শঙ্কর মঠ ও মিশন বোয়ালখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মৃনাল কান্তি শীল। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সাবেক সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল। এছাড়া উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক পংকজ বসু, বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের সহ-সভাপতি রুবেল চৌধুরী, অর্থ সম্পাদক রিমন দে, গীতা শিক্ষালয়ের পরিচালক যিশুরাম বসু এবং শিক্ষিকা ঈশিতা দত্ত প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ২০টি শ্রীমদ্ভগবদগীতা গ্রন্থ তুলে দেওয়া হয়। গীতা শিক্ষালয়ের পরিচালক যিশুরাম বসু বলেন, “গীতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হবে—এই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।”

সময় : ১০:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫