০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছে বোয়ালখালী’র কৃতি সন্তান সুজন বড়ুয়ার পরিচালনায় চলচ্চিত্র বান্ধব

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বোয়ালখালী কানুনগো পাড়ার কৃতি সন্তান ও নির্মাতা সুজন বড়ুয়ার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র বান্ধব

মুক্তির অনিশ্চয়তা কাটিয়ে

এর আগে একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে না থাকায় তা পিছিয়ে যায়। তবে দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার নিশ্চিত হলো সিনেমাটির মুক্তি। অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার জানান—

“কয়েকবার তারিখ ঠিক করেও পিছিয়ে যেতে হয়েছিল। এখন দর্শক ভালো সিনেমার অপেক্ষায় আছেন। তাই সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর বান্ধব মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।”

নির্মাতার আবেগ

পরিচালক সুজন বড়ুয়ার কাছে এই মুহূর্ত অন্য রকম আনন্দের। তিনি বলেন—

“আমি প্রতীক্ষায় ছিলাম ছবিটি কবে মুক্তি পাবে। অবশেষে সেই সময় এসেছে। বুকের ভেতর অন্যরকম শান্তি অনুভব করছি। আশা করি দর্শকরা ছবিটি ভালোবাসবেন। কারণ বান্ধব পুরোপুরি গল্পনির্ভর চলচ্চিত্র।”

গল্পের কেন্দ্রবিন্দু

বান্ধব সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক জন্মপরিচয়হীন শিশুকে ঘিরে। ময়লা-আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে পাওয়া শিশুটি সমাজের নির্মম বাস্তবতার মুখোমুখি হয়। মানবিকতা, সংগ্রাম ও বেঁচে থাকার লড়াইয়ের চিত্রই তুলে ধরা হয়েছে এ ছবিতে।

অভিনয় ও সংগীত

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান, রাজ সাগর, রুবেল, শায়লা, সানজি, সোহেল, উর্মি প্রমুখ।

বান্ধব-এ রয়েছে মোট পাঁচটি গান। এর মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং একটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান ও এম এ রহমান, কন্ঠ দিয়েছেন কোনাল, বেলী আফরেজ, আশিক, চৈতি মুৎসুদ্দি প্রমুখ। সব মিলিয়ে বান্ধব হতে যাচ্ছে এ বছরের আলোচিত একটি মানবিক গল্পের সিনেমা, যা নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠান দুজনেই মনে করেন দর্শকের মনে দাগ কেটে যাবে।

মুক্তি পাচ্ছে বোয়ালখালী’র কৃতি সন্তান সুজন বড়ুয়ার পরিচালনায় চলচ্চিত্র বান্ধব

সময় : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫