
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট, বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মর্জিনা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাবু স্বপন শীল এবং সমাজকর্মী ও শিক্ষানুরাগী সৈয়দ আকতারুল আলম ছোটন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সাইফু, মোঃ আলীসহ স্থানীয় অভিভাবকবৃন্দ। অভিভাবক সমাবেশ শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক 











