
চট্টগ্রামের সাতকানিয়াতে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা কার্বারি যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ইয়াবা বহনকারী কাভার্ডভ্যান গাড়ি ও জব্দ করা হয়।বুধবার (২৭ আগস্ট) সকালে সাড়ে ৬ টায় দিকে কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকরা হল গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান (২৭) এবং চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুছ (৩০)।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক কার্বারি কে গ্রেফতার করা হয়। সে সময় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি চল্লিশ হাজার টাকা।
নিজস্ব প্রতিনিধিঃ মোহাম্মদ তারেক 











