০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বিএসটিআই লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত করা ও পরিমাপে জ্বালানি তৈল কম দেয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।  সোমবার(২৫ আগস্ট) দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এসময় বিএসটিআইয়ের মেট্টোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আর সার্বিক সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা। অভিযান সূত্রে জানা গেছে, বিএসটিআই আইন ২০১৮ ও ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মিলন সুইটসের মালিক সুমন চৌধুরীকে ১০ হাজার, ভাই ভাই বেকারির মালিক মোঃ আলী আকবর,কে ১০ হাজার ও শাহ আমানত অয়েল এজেন্সির মালিক আকতারুল আলম,কে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা

বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় জরিমানা

সময় : ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫