
মোঃ হাসানুর জামান বাবু, আসলে বর্তমান পৃথিবীতে আমাদের চোখে যত মানুষ আমরা দেখছি তারা কি সবাই আসলে আদৌ মানুষ! আমার তো তাই মনে হয় না কারণ আমার চারপাশে শুধু মানুষ নামের প্রাণীগুলোকেই দেখছি।। আমার এই কথাটি বলার কারণ হচ্ছে বর্তমান সময়ে খুব কম মানুষের মধ্যেই মনুষত্ববোধ দেখছি। মানুষ এখন শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। যখনই অন্য কারো উপকার করার কথা চলে আসে তখনই মানুষ পিছুটান দেখায়। কারো বিপদ দেখলে মানুষ কিভাবে তা পাশ কাটিয়ে চলে আসতে পারবে সেই চেষ্টাই করে।কেননা মানুষের ভেতরে এখন আর মনুষত্ববোধ নেই। যদি পৃথিবীর প্রতিটি মানুষের ভিতরে মনুষত্ববোধ থাকতো তাহলে এই অসম পৃথিবী থাকত না। দিন দিন যত বয়স বাড়ছে ততই চারপাশের কঠিন পরিস্থিতি গুলোর সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। চারপাশের পরিস্থিতি দেখে আমি যতটুকু বুঝেছি সরল সহজ মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই কঠিন। যারা কথার প্যাঁচ জানে না। অন্যের প্রতি সহানুভূতি ভালোবাসা সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করে তারাই পদে পদে ঠকে।কিন্তু যে মানুষটা এই সৌহার্দ্যপূর্ণ কাজ করে ঠকে যায় আমি বলব দিনশেষে তারাই বিজয়ী।কারণ এই ঠকে যাওয়ার মধ্যেও কিছু তৃপ্তি আছে। কারো সহযোগিতা করলে তা যদি মানুষের চোখে ধরা না খায় অন্তত সৃষ্টিকর্তার চোখে তো দেখা যাচ্ছে।তাছাড়া অন্তত নিজের বিবেকের কাছে তো ধরা দিচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয় আমি যদি কারো সাথে কোন অন্যায় করি তার জন্য আমি আমার বিবেকের কাছে লজ্জা পাই।থাকতো সেটা ভিন্ন কোন মানুষ। কিন্তু আবার অবাক হই যাদেরকে আমরা সহানুভূতি দেখিয়ে চলি তাদের কাছ থেকেই মাঝে মাঝে এমন সব আঘাত পাওয়া যায় ভাবতেই কষ্ট লাগে। তবুও আমি মনে করি যার ভেতরে মনুষত্ববোধ আছে সে অন্যের কাছের মানুষদের কাছ থেকে পাওয়া সকল ঘৃণা পাশ কাটিয়ে আবার সেই মনুষত্ববোধ টাকেই জাগ্রত করে তোলার চেষ্টা করে। আমি ঐ সকল মানুষের দলে যারা শুধুমাত্র প্রাণী নয় বরং প্রাণ ও মনুষত্ববোধ দুটো নিয়েই বেঁচে আছে। দিনশেষে আমরা মনুষ্যত্ববোধহীন মানুষদের সাথেই চলতে হয় এটাই হয়তো নিয়ম। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের সাথে তাল মিলিয়ে চলতে পারলেই কেবল ভালো তালের থেকে একটু বেতাল হলেই তাদের আসল রূপ প্রকাশ পায়। তখন আর তারা ফিরেও তাকায় না আপন মানুষের দিকে। কিন্তু তারা ভেবে দেখে না, আদৌ কি তারা ভালো কাজ করছে। ভেতরে যদি মনুষত্ববোধ থাকে তবে নিজের ভুল ত্রুটিগুলো দেখে সেগুলো শুধরে নিতে চেষ্টা করবে ওই সকল মানুষ। কিন্তু যারা নিজের ভুল দেখতে পায় না এবং অন্যেরা দেখিয়ে দেওয়ার পরেও সেটার তোয়াক্কা করে না তাদের ভিতরে আর যাই থাকুক মনুষত্ববোধ নেই। তাই আমি মনে করি প্রাণ থাকিলেই প্রাণী হওয়া যায় কিন্তু মনুষত্ববোধ না থাকলে মানুষ হওয়া যায় না।
নিজস্ব প্রতিবেদক 











