
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি :: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও নানামুখী কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার সকালেই কর্মসূচির সূচনা হয় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। প্রথমে শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধ্যা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এর পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধ্যা নিবেদন করেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো- রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত স্মরণসভা, যেখানে জুলাই শহীদদের আত্মত্যাগ ও সেই আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়।
নিজস্ব প্রতিবেদক 











