
গত ২রা জুলাই শনিবার সন্ধ্যা নগরীর হালিশহর একটি রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি দায়িত্ব হস্তান্তর এবং নতুন সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। একতাতে সমৃদ্ধি এই স্লোগান কে সামনে রেখে ২০২৫-২০২৬ কার্যক্রম শুরু করেন। সাধারণ সম্পাদক লায়ন রেদওয়ানুল করিম রঞ্জুর সঞ্চালনায় সভাপতিত্ব করে লায়ন মোঃ শরিফুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শামিউন ইসলাম, শপথ পাঠ করান লায়ন কাজী আলী আকবর জাসেদ। জুলাই বিপ্লবের শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি বক্তব্য রাখেন – জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, এই সময় তিনি বলেন আজ যারা দায়িত্ব গ্রহণ করছে তাদেরকে অভিনন্দন জানাই। যারা নতুন মেম্বার হয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা রহিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ২য় জেলা ভাইস গভর্ণর লায়ন আবু বকর সিদ্দিক পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোরশেদ, জিইটি লায়ন মোঃ আনিসুল হক, আরসি হেডকোয়ার্টার লায়ন মোঃ গিয়াস উদ্দিন, লায়ন তারেক কামাল, লায়ন ইন্জিঃ মোহাম্মদ মামুন আইপিপি, লায়ন কাজী আশিক-ই ওয়াহেদ কনসর্ন জেড.সি, লায়ন নুরুল ইসলাম শাহাবুদ্দিন, লায়ন নুর মোঃ মানিক, লায়ন আনোয়ার হোসেন, জেড.সি ত্রয়। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আসাদ উল্লাহ, লায়ন মোঃ ফজলুল হক এবং খোন্দকার আব্দুল মান্নান প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক 











