০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত সচেতনতামূলক সভা

গত ২৪শে জুন’২৫ মঙ্গলবার সকাল ১১টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন ও বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থার আয়োজনে ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। হেলথ ইন্সপেক্টর ইনচার্জ মোহাম্মদ সাহাব উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহাজাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ তৌহিদুল আনোয়ার। এই সময় তিনি বলেন ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করা একটি শিশুও যেন এই সেবার আওতার বাইরে না থাকে সেজন্য সকলে সহযোগিতা করবেন। এই সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এসআইএমও ডাঃ জাহেদুল আলম, এমওডিসি ডাঃ শ্রাবন্তী চক্রবর্তী এবং উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ। শিশুর হাসি সামাজিক সংস্থার জেলা প্রতিনিধি মোঃ আরাফাত এলাহি। সভাপতির বক্তব্যে ডাঃ মোহাম্মদ শাহাজাহান বলেন, ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যা নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করলে আতঙ্কিত না হয়ে সঠিক বয়সে চিকিৎসা গ্রহণ করতে হবে। তিনি স্মাইল ট্রেন কর্তৃক জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসায় চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে পরিচালিত এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সভার মূল আলোচনা করেন স্মাইল ট্রেন চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাফায়াত খান তিনি বলেন ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা সমস্যা এবং এর বিনামূল্যে চিকিৎসা বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, স্মাইল ট্রেন বাংলাদেশ সহ বিশ্বের ৯০টি দেশে ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করছে। এ ধরনের রোগীদের প্লাস্টিক সার্জারি করা হয়। এটি ব্যয়বহুল বিধায় গরীব রোগীরা এই অপারেশন করাতে পারেন না। ফলে তারা মানবেতর জীবনযাপন করেন। চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে প্রতি বৃহস্পতিবারে এ ধরনের সমস্যাগ্রস্থ রোগীদের হাসপাতালে থাকা, অপারেশন ও ঔষধপত্র সহ যাবতীয় সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এ ধরনের রোগী থাকলে হট লাইন নাম্বারসমূহে ০১৮২৫-৪৪২৩২২, ০১৮৭৩-০৩৩৯৭০ যোগাযোগের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।

সময় : ০৮:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫