
মোহাম্মদ তারেক, চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় দ্রুতগতিতে অনলাইন জুয়া ছড়িয়ে পড়ছে, যা যুবসমাজের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আশঙ্কাজনকভাবে এই অবৈধ কার্যকলাপ বেড়ে যাওয়ায়, স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন জুয়া খেলার প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস অর্থনৈতিক অবস্থা এবং মানসিক সুস্থতা র ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অনলাইন জুয়া খেলার ফলে অনেক যুবক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন, যার কারণে তারা পরিবার, সমাজ এবং নিজের প্রতি দায়বদ্ধতা হারিয়ে ফেলছেন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাকিম বলেন অনলাইন জুয়া কেবল একটি সময়ের অপচয় নয়, এটি মাদকাসক্তি আত্মহত্যার প্রবণতা এবং পারিবারিক অশান্তি র মতো সমস্যার সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থানীয় প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলো যদি এই সমস্যা নিয়ে তৎপর না হয়, তবে যুবসমাজের ভবিষ্যত ঝুঁকির মধ্যে পড়বে। তারা দাবি করছেন, এ সমস্যা সমাধানের জন্য আইনগত পদক্ষেপ প্রযুক্তিগত নজরদারি এবং সচেতনতা কর্মসূচি দ্রুত কার্যকর করতে হবে। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং বিশ্বস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচারণা চালানো প্রয়োজন, যাতে আগামী প্রজন্ম ধ্বংসের পথে না চলে যায়।
নিজস্ব প্রতিবেদক 











