০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২১শে ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত চলচ্চিত্র “বান্ধব”

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"square_fit":2,"transform":5,"addons":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ শে ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া পরিচালিত ছবি ‘বান্ধব’। প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে ‘বান্ধব’ সেন্সর করা হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি। সম্পূর্ণ মৌলিক গল্পের এ ছবি মুক্তির জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ শে ফেব্রুয়ারিতে ‘বান্ধব’ মুক্তিতে বাধা নেই। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসে বান্ধবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খান সহ অনেকে। অনুপ বড়ুয়া বলেন, বান্ধব এর আগে যখন মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনা ভাইরাস ছিল। পরে সরকারী অনুদানের ‘ছায়াবৃক্ষ’-এর কাজ শুরু করি। যেহেতু অনুদানের ছবি ছিল, তাই ওটা আগে রিলিজ দিতে হয়েছিল। এখন বান্ধব রিলিজ দেয়ার উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য ছবিটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ২১ শে ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি। মৌ খান জানান, তিনি এ ছবিতে নিজেকে নতুন করে আবিস্কার করেছেন। বলেন, এই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদিপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

২১শে ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত চলচ্চিত্র “বান্ধব”

সময় : ১১:১৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫