
বাস্তব সত্য বক্তব্য আপনাদের গণমাধ্যমে প্রকাশ করিলে আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকিব। আমার পার্শ্ববর্তী এলাকার লোকজন পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টায় দীর্ঘদিন পর্যন্ত লিপ্ত। উপরোক্ত জায়গা দখল করতে আসলে আমি প্রতিবাদ করায় আমাকে মারধরসহ বিভিন্ন রকমের হুমকি ধমকি দিয়ে আসছে। আমি ও আমার পরিবারবর্গ দীর্ঘদিন যাবত নিরাপত্তা হিনতায় ভুগতেছি। এই বিষয়ে আমি স্থানে গণমান্য ব্যাক্তিবর্গের ধারে ধারে ঘুরে আপোষ মিমাংসার চেষ্টা করি। আমার প্রতিপক্ষরা বিষয়টি কর্ণপাত করেননি। আমি বিগত ০৮/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার সময় বিবাদীগণ লোহাগাড়া থানাধীন আদুনগর ইউপি ৪নং ওয়ার্ড, আদর্শ পাড়া, আমার বশত বাড়ীর পিছনে নিম্ন তপশীলোক্ত সম্পত্তিতে মুরগীর ফার্ম ভেঙ্গে চুরে তিন লক্ষ টাকা ক্ষতি সাধন করে। এইসব বেআইনী কাজের প্রতিবাদ করায় বিবাদীগণ আমাকে ও আমার পরিবার পক্ষকে মারধর ও গালিগালাজ করেন। এমনকি প্রকাশ্য হুমকি দেয় জানে মারিয়া ফেলিবে। এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিবে বলে হুমকি প্রদান করে। এইসব ঘটনার পরিপেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে লোহাগাড়া থানায় স্ব-শরীরে হাজির হয়ে বিবাদীগণের বিরুদ্ধে ৫ জনকে বিবাদী করে সাধারণ ডায়েরী করি যাহার ডায়েরি নাম্বার – ৬৩৭/২৪, তারিখ: ১৩/১২/২০২৪ইং, বিবাদীগণের নাম: ১। জহির আহমদ ভুট্টু (৩৮), পিতা- মৃত সুলতান আহমদ, ২। দেলোয়ার হোসেন (৪৫), পিতা- মৃত গোলাম কাদের বাহু, ৩। সিরাজুল ইসলাম (৫৮), পিতা- মৃত সুলতান আহমদ, ৪। মোহাম্মদ ইসলাম (৬২), পিতা- মৃত সুলতান আহমদ, ৫। মোহাম্মদ ইদ্রিস (৫৩), পিতা- মৃত সুলতান আহমদ, সর্বসাং- আধুনগর, রশিদের ঘোনা, আদর্শ পাড়া, ০৪নং ওয়ার্ড, ০নং আধুনগর ইউপি, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম। একজন অসহায় নির্যাতিত মোহাম্মদ নুরুল আমিন ব্যাক্তি হই। সাংবাদিক সম্মেলনের বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমার সাংবাদিক সম্মেলনের বক্তব্য আপনাদের গণ মাধ্যমে সংবাদ প্রচারের আকুতি জানায়। আমি ও আমার পরিবারের বিরুদ্ধে একটি স্বার্থনি- শি মহল পারিবারিক ঐতিহ্য সুনাম নষ্ট করার উদ্দ্যেশ্যে আমি ও আমার পরিবারের পুলিশ কনস্টেবল মাঈনুদ্দীনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় সংবাদ প্রকাশিত করার প্রতিবাদে আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের হাজির হয়ে গত ২৫( ডিসেম্বর ) বিকাল তিনটায় হদ্দারহাট কাশবন রেস্টুরেন্ট এ লিখিত বক্তব্য ভুক্তভোগী পরিবার এসব কথা বলেন। ভুক্তভোগী পরিবার আরো বলেন বিবাদীগণের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করায় আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমার পরিবারের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। উপরোক্ত প্রকাশিত সংবাদ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রকাশিত সংবাদের গণমাধ্যমের নাম ১। দৈনিক খবরপত্র, ২। বাংলাদেশের খবর, ২। সময়ের কাগজ, ৩। গণমুক্তি, ৪। গণকণ্ঠ, ৫। দেশের কণ্ঠ, ৬। যুগান্তর, উপরোক্ত পত্রিকায় পুলিশ কন্সটেবল মাঈনুদ্দীন ও নুরুল আমিন সহ পরিবারবর্গের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক বটে। উপরোক্ত প্রকাশিত সংবাদ আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাহারের আমি জোর দাবি জানাচ্ছি অন্যথায় আমি ও আমার পরিবারের পুলিশ কন্সটেবল মাঈনুদ্দীন সরকারী চাকুরীতে অপূরণীয় ক্ষতি হবে। অবিলম্বে উপরোক্ত সংবাদ প্রত্যাহার করা না হলে আমার ডায়েরীভুক্ত বিবাদীদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব। এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নুরুল আমিন নুরুল কবির মো আরফাত হোসেন রবিউল হোসেন ফরহাদ সহ অসংখ্য প্রিন্টু ও অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক 











