
কলকাতা প্রতিনিধি-আসাদ আলী- গত ০৭/১০/২০২৪ তারিখ সোমবার দুপুরে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে কবি সম্মেলন, কবিতার কর্মশালা ও বই প্রকাশ অনুষ্ঠান অসাধারণ দক্ষতায় সুসম্পন্ন করলেন মহিলা কবি ও গুণীজনেরা। তাঁরা সঞ্চালনা থেকে সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করে প্রমাণ করলেন যথার্থই তাঁরা অর্ধেক আকাশের অধিকারী এবং এখানে পরিচালনের পুরো আকাশটি তাঁদের দখলে। সম্প্রতি নারী অত্যাচারের প্রতিবাদে কালো ব্যাজ পরিয়ে ও অতিথি বরণ করা হয়। নির্বাচিত ৫০ জন কবির কবিতা পাঠের পর কবিতার কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট কবি ও ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকার মহাশয়। উদ্বোধন সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলন করেন মহিলারাই। তুষার সাহিত্যের পক্ষে কবি ও শিক্ষিকা সুলেখা বিশ্বাস বক্তব্যের মধ্য দিয়ে সমগ্র কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কবি ও লেখক তৃষ্ণা বসাক, বিশেষ অতিথি কবি ও কথাকার কালিদাস ভদ্র, কবি নীলাদ্রি বিশ্বাস এবং মুখ্য বক্তা অধ্যাপক কবি পবিত্র সরকার। অনুষ্ঠানে সুলেখা বিশ্বাস ও কালিদাস ভদ্র সম্পাদিত “তুমি অর্ধেক আকাশ” প্রকাশ হয় যেটি সম্পূর্ণ মহিলাদের উদ্দেশ্যে লেখা,প্রকাশ করেন তৃষ্ণা বসাক। আনন্দ প্রকাশনের অমিত সরকারের উপন্যাস “স্বর্ণ বতীর পাড়ে “ ও শ্রীময়ী প্রকাশনীর কালিদাস ভদ্র সম্পাদিত “কথা ও কবিতায় সলীল চৌধুরী” সহ মোট ১০টি বই প্রকাশ করেন অধ্যাপক ও কবি পবিত্র সরকার মহাশয়। কবিতা পাঠে- নীলাদ্রি বিশ্বাস, অরবিন্দ সরকার, অমরেশ বিশ্বাস, শঙ্কর ঘোষ, নিতাই মৃধা, উৎপল ধাড়া, নবলতা শীল, শুক্লা দাস, সোমা কর, লিপিকা চক্রবর্তী, সুলেখা দত্ত প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিজয় ব্যানার্জি।
নিজস্ব প্রতিবেদক 











