০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চন্দনাইশে মিথ্যা মামলায় ফাসাঁনোর প্রতিবাদে কলেজ ছাত্রের সংবাদ সম্মেলন।

চট্টগ্রামের চন্দনাইশে ঘটনায় জড়িত না থেকেও থানায় লিখিত অভিযোগে নাম উল্লেখ থাকায় অভিযোগ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। রোববার (২৭ অক্টোবর ) সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভাস্থ সদরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী মো.লিটন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৬ অক্টোবর চন্দনাইশ পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের কেরানি বাড়িতে এক বৃদ্ধা মহিলার বসতঘর ভাংচুরের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পরিকল্পিতভাবে আমাকে অভিযুক্ত করে আমার নামে দিয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। উক্ত ঘটনার বাদীর সাথে পারিবারিক ও ব্যাক্তিগতভাবে আমাদের কোন সম্পর্ক নেই। শুধুমাত্র শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমাকে অভিযুক্ত করেছে। যার ফলে আমি ও আমার পরিবার আতংকিত । তিনি আরো বলেন,অভিযোগের ভিত্তিতে আমার নাম উল্লেখ করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ ছাপানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট। কোন ধরনের সত্যতা যাচাই না করে এরকম মিথ্যা,ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের মিথ্যা মামলা থেকে আমার নাম প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।

সময় : ১০:০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪