০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকচাপায় মো. মুসা (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের হায়দার আলী ব্যাপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়কের পাশেই মুসাদের বাড়ি। ঘটনার সময় মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় সে সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মালবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুসার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

সময় : ১২:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪