০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ৩ জন নিহত

কক্সবাজারের উখিয়ার লাল পাহাড় সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ (এক্স) ব্লক: ১০৪ বসবাসরত আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)। জানা গেছে, প্রচার রয়েছে নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত। এ কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এমন নৃশংসভাবে আক্রমণ চালিয়ে বাবা-বোনসহ তাকেও হত্যা করেছে। হামলার পর অজ্ঞাত সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস/৪, বি/৭ ব্লক দিয়ে পালিয়ে যায়। উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন জানান, উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪, বি/৬ ব্লকে ঢুকে একই পরিবারের তিনজনকে গুলি করে অজ্ঞাত ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত। এতে মাথায়, বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাবা-ছেলে-মেয়ে। বাবা-ছেলে ঘটনাস্থলে মারা গেলেও মেয়ে আসমাকে গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহতরা ক্যাম্প-১৭ থেকে এসে অস্থায়ীভাবে ক্যাম্প-২০ এ শেড তৈরি করে বাস করতেন। তিনি আরও বলেন, এ ঘটনার পর এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ৩ জন নিহত

সময় : ০৭:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪