
নিজস্ব প্রতিনিধি: আসন্ন হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সুপরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এবং হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল। স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা টুটুল ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে কাজী সাইফুল ইসলাম টুটুল বলেন, “হাটহাজারীর সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবো।”
তিনি আরও বলেন, হাটহাজারীকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত উপজেলায় রূপান্তর করতে তিনি একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে চান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে কাজী সাইফুল ইসলাম টুটুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করবে।
নিজস্ব প্রতিবেদক 











