
নিজস্ব প্রতিনিধিঃ আধুনিক ও মানসম্মত দন্তসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম নগরীতে যাত্রা শুরু করতে যাচ্ছে “Opal Dental Clinic & Implant Center”। আগামী ৩০ মার্চ ২০২৬, সোমবার বিকাল ৫টায় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। নগরীর দামপাড়া এলাকায় আলিফ মীম রুপায়ন টাওয়ারে (৮২, জে.আই. মাদ্রাসা রোড, চট্টগ্রাম) অবস্থিত ক্লিনিকটিকে ঘিরে উদ্বোধনী অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আধুনিক দন্তচিকিৎসা ও ইমপ্লান্ট সেবা প্রদানই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে ক্লিনিকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উপস্থিতিতে এ শুভ সূচনা আনন্দঘন ও স্মরণীয় হয়ে থাকবে।
নিজস্ব প্রতিবেদক 











