০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ২ রিকসা যাত্রী নিহত, আহত ৬

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের সাতকানিয়ার বিওসি মোড়ের ওয়াফদা সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় দুই ব্যাটারি চালিত রিকসার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিত ধর (৫৫) এবং মৃত মনিন্দ্র দে’র ছেলে বাবুল দে (৬৫), যিনি বালি নামে পরিচিত। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার দিলীপ মল্লিক (৬৫) ও টিকলু বিশ্বাস (৪০) এবং প্রাইভেট কারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইসলাম (৪০) ও মশিউর রহমান (৪৩)। তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারি চালিত রিকসা মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকসাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকসাটি কয়েক মিটার দূরে ছিটকে পড়ে এবং যাত্রীরা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী বাবলা দাশ জানান, দোহাজারীর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্বোধন উপলক্ষে নিমন্ত্রণ শেষে কয়েকজন ব্যক্তি রিকসাযোগে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও রিকসা জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. সালাহ উদ্দীন চৌধুরী।

সময় : ০৮:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬