০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে রমাদান ফুড প্যাক বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মাহে রমাদান উপলক্ষে অধিকারভোগী শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইউনিট। রবিবার (১৫ মার্চ) বোয়ালখালী উপজেলার কালুরঘাট, গোমদন্ডী ফুলতল, উপজেলা পরিষদের সামনে এবং সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন, যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ হোসেন ভূইয়া, হেলাল উদ্দিন টিপু, কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। বক্তারা বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা মানুষকে সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এসময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয় “শেয়ার করি রমজানের খুশি, সুবিধাবঞ্চিতদের মুখে ফুটুক হাসি।”

সময় : ০৭:৪৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬