০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটির সমর্থকদের আয়োজনে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। “পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি হিসেবে ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেলের পক্ষে বক্তব্য দেন ছাত্রদল নেতা আকিব জাভেদ। এছাড়া বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী চিরন্তন চিরু ও বিশিষ্ট চিকিৎসক ডা. মিন্টু চৌধুরী। গণসংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটির প্রধান সমর্থক ও শ্রমিক নেতা মো. সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সদস্য মো. বেলাল হোসেন, মো. কামাল হোসেন, মো. স্বপন, নারী নেত্রী বুলবুলি বেগম, পারভীন আক্তার, আঁকি বেগম ও শাফি বেগম। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হাসান মারুফ রুমী বলেন, জনগণের অধিকার ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬