০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ সরকার মানুষের কল্যাণে কাজ করছে – এমপি এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।  বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, পবিত্র ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। জনগণের নির্বাচিত সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের মূল লক্ষ্য। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, দক্ষিণ জেলা সদস্য এস এম জাবেদ, মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরন্নবী চৌধুরী এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী। এ সময় উপজেলা বিএনপি নেতা জাকের হোসেন, মোসলেম মিয়া, স্বপন শীল, সুলতান মাহমুদ টুনু, এম.এ সালাম, ইকবাল হোসেন, দিদারুল আলম লিটন, মোরশেদ আলম, ছবুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

সময় : ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬