
নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)-এর উদ্যোগে চট্টগ্রামে সাংবাদিকদের সম্মানে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) পবিত্র ২৬ রমজান চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের পরিচালক, লেখক ও গবেষক কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি গ্রুপ অব কোম্পানির জিএম এম এ সবুর এবং সাদা কালো মাল্টিমিডিয়ার ডিরেক্টর মোহাম্মদ হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও পরিচালক সোহাগ হোসেন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এস এম জিয়া, কক্সবাজার জেলা সভাপতি জাহেদুল ইসলাম, চট্টগ্রাম জেলা আহব্বায়ক এম আর তাওহীদ, সদস্য সচিব সাইফুর রহমান, বাঁশখালী উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক নুরুল আবছার তৌহিদ, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ তোষারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য সাংবাদিক। দেড় শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলায় প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সক্রিয় সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও সাংবাদিকরা আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখতে সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর প্রতি অনুরোধ জানান বক্তারা। সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “আজকের এই আনন্দঘন আয়োজন প্রমাণ করে সাংবাদিক উন্নয়ন পরিষদ একদিন আরও বড় পরিসরে এগিয়ে যাবে এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নিজস্ব প্রতিবেদক 











