০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বোয়ালখালীতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":2,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বোয়ালখালীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা ও পৌরসভা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সওকত আলমের সভাপতিত্বে এবং নুরুল করিম নুরু ও হাজি আবু আখতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিচ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী ও সরওয়ার আলমগীর। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বোয়ালখালীতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সময় : ১১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬