নিজস্ব প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্তর্ভুক্ত বরকল ও বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সুচিয়া শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রম (হরি মন্দির) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় বরকল পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত ব্যানার্জীর সভাপতিত্বে ও মিটন মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধামাধব সেবাশ্রম সাধারণ সম্পাদক দোলন দেব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পূজা পরিষদ সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বলরাম চক্রবর্তী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পূজা পরিষদ সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অমিতাভ চৌধুরী টিটো, বিশেষ অতিথি চন্দনাইশ পুজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমীরণ দাশ তপন, যুগ্ম আহ্বায়ক তপন চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক বাবু দাশ বাবলু, সদস্য সচিব রূপক ঘোষ, ডাঃ সঞ্জয় সিকদার, বাগিশীক চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক সুজন মজুমদার, বিশিষ্ট সমাজসেবক পুলক বড়ুয়া, সলিল চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, সুবল দেব, রুপন সুশীল, সৈকত দাশ ইমন। সভায় আরো উপস্থিত ছিলেন সাধন নাথ, লিটন কান্তি দাশ, বিকাশ মজুমদার, অরুপ দাশ, মিলন দত্ত, সুজন চৌধুরী, অসীম চক্রবর্তী, বিপ্লব ভট্টাচার্য, রনি আচার্য্য, মিল্টন দাশগুপ্ত প্রমুখ সহ বিভিন্ন আঞ্চলিক মন্দির কমিটি, ইউনিয়ন পুজা কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন কোন অশুভ শক্তি যেন এই সংগঠনের পথচলায় বাঁধা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংগঠনের গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনা করতে হবে। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সম্মেলন আয়োজন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করে এবং নতুন নেতৃত্ব সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদন্ধিতায় বরকল ইউনিয়নে অজিত ব্যানার্জী সভাপতি ও জুয়েল শীল সাধারণ সম্পাদক এবং বরমা ইউনিয়নে বাবলা ধর সভাপতি ও পলাশ দেব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ