
সম্পাদকীয়ঃ এম আর তাওহীদ, চট্টগ্রামের একটি এলাকায় এতিম শিশুদের সহায়তায় শিক্ষা উপকরণ ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ৭৬ জন এতিম শিক্ষার্থীর মাঝে এক বছরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি ৬ জন এতিম শিশুকে ঈদ উপহার এবং ২০ জন এতিমের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতে সবার সহযোগিতায় অন্তত ১০০ জন এতিম শিশুকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। এতে অসংখ্য আলেম-ওলামা ও হাফেজদের উপস্থিতিতে কুরআন খতম, দোয়া এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী, অসুস্থ রোগী, এলাকাবাসী, ব্যবসায়ী ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বক্তারা বলেন, এতিমদের সাথে সদাচরণ করা এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। ইসলামে এতিমদের প্রতি দয়া ও সহমর্মিতার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও জানানো হয়, কেউ যদি এতিম হিসেবে নিবন্ধিত হয় তবে প্রতি মাসে দুইজনের খতনা ও ওষুধের খরচ বিনামূল্যে দেওয়া হবে। অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই খতনা কার্যক্রম সম্পন্ন করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন। আয়োজকরা ভবিষ্যতেও এতিম ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক 











