০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালবাগ ভূমি অফিসে দালাল আনোয়ারের দৌরাত্ম্য অতিষ্ঠ সেবা প্রার্থীরা তথ্য নেওয়ায় প্রতিবাদককে হুমকি

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর লালবাগ সার্কেলের ভূমি অফিসগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা গ্ৰহীতারা অতিষ্ট হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তারা বলছেন, ভূমি অফিসের সামনে সেবা গ্রহিতারা আসলেই তাদেরকে কাজের জন্য নির্ধারিত চুক্তি করতে বাধ্য করছে শেখ আনোয়ারের নেতৃত্বে অন্তত ১০ জনের একটি চক্র। খোদ ভূমি অফিসের কর্মকর্তারা তাদের কাছে অসহায় হয়ে চাহিদা মত কাজ করে দিতে বাধ্য হচ্ছে। এসব তথ্য নেওয়ায় প্রতিবাদককে হুমকিও দেয়া হয়েছে। ভুমি অফিসের নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা- কর্মচারী যুগান্তরকে বলেন, শেখ আনোয়ার নিজেকে গ্ৰাহকদের কাছে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে তাদের সঙ্গে চুক্তি করে অর্থের বিনিময় দালালি করেছে। তাদের সঙ্গে পারভেজ, রাসেল, রিয়াজ, সুমন, সাইফুল, রাশেদ, জসিম গং জড়িত রয়েছে বলে জানা গেছে।‌ এদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়ছেন সেবাগ্ৰহীতারা। এদের কারণে কর্মকর্তারাও তটস্থ থাকছেন। তবে একাধিক সেবা গ্রহীতা দালাল আনোয়ারের কাজের প্রশংসাও করেন এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গত বৃহস্পতিবার লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শরিফুল হকের কার্যালয়ে যান প্রতিবেদক। এ খবর পাওয়ার পর রোববার বিকেলে সেই সূত্র ধরে আনোয়ারের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১-৩২৪৭১৭ থেকে কল করে প্রতিবেদককে প্রাণনাশের হুমকি এবং অকথ্য ভাষায় গালাগাল দেন। এ ঘটনায় প্রতিবেদকের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ভূমি অফিসের ওই সূত্রটির দাবি, আনোয়ার একটি ভুয়া সাংবাদিক সংগঠন তৈরি করে সেটির পরিচয় ব্যবহার করে বিভিন্ন কাজে তদবির করেন। অনেক সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপরও চাপ সৃষ্টি করেন। তার তদবির না শুনলে তিনি ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে লালবাগ সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোঃ শরিফুল হক জানান, ভূমি অফিসে দালাল প্রবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ টাঙ্গানো হয়েছে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সময় : ০৮:১৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬