
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী এলাকার বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ বশির আহমেদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। স্থানীয় বিভিন্ন সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনচট্টগ্রাম মহানগরের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি গোমদন্ডী পাইলট মডেল স্কুল সেন্টার কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ক্রীড়া ও সামাজিক সংগঠনেও রয়েছে তার সক্রিয় সম্পৃক্ততা। তিনি গোমদন্ডী একাদশ ক্লাবের সিনিয়র সদস্য এবং বহাদ্দারপাড়া একতা সংঘ ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বোয়ালখালী উপজেলা আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আযম সুলতানপুরীর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। এছাড়া বহাদ্দারপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে তিনি ৩ নং পূর্ব গোমদন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি, সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকার সেবা দিয়ে যাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক 










