সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)-এর ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর টিকাটুলির চৌধুরী শপিং মলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান মিজান উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস টিভির চেয়ারম্যান শহিদুল ইসলাম। সহ-সভাপতি করা হয়েছে বিল্লাল হোসেন (সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন খবর) ও সেকান্দর আলমকে (দৈনিক শাহ আমানত)। সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন-এর বার্তা সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম বাবলু ও শামসুল আলম রানা (চেয়ারম্যান, চ্যানেল টেন টিভি)। অর্থ সম্পাদক করা হয়েছে সোহাগ হোসেন মোল্লাকে। দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে আছেন আসিফ খন্দকার, মহিলা সম্পাদক বিবি কুলসুম রোমান এবং প্রবাসী বিষয়ক সম্পাদক ওমর ফারুক। কার্যকরী সদস্য হিসেবে গোলাম কিবরিয়া, রাসেল মাহমুদ, নজরুল ইসলাম মানিকসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলার সংবাদকর্মীরা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটি ঘোষণার আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, বিশিষ্ট আইনবিদ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজি এবং আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও সাংবাদিক উন্নয়ন পরিষদের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার জামালের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কমিটি ঘোষণার পর বক্তারা সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের চেয়ারম্যান মিজান উল্লাহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ