০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ইউপি সদস্য হাজি মোঃ মাহাবুব আলম মেম্বারের জানাজা সম্পন্ন – জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1,"effects":1,"addons":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাবেক ইউপি সদস্য হাজি মোঃ মাহাবুব আলম মেম্বারের জানাজা সম্পন্ন – জানাজায় সর্বস্তরের মানুষের ঢল
বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজি মোঃ মাহাবুব আলম মেম্বার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শাকপুরাসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম হাজী মোহাম্মদ মাহাবুব আলম মেম্বার ছিলেন শাকপুরার কৃতি সন্তান। তিনি হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রামের খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজী জানে আলমের বড় ভাই। জীবদ্দশায় তিনি স্থানীয় রাজনীতি, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
সোমবার (৩ মার্চ) রাত ১১টায় তাঁর নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চট্টগ্রাম-০৯ আসনের নবনির্বাচিত এমপি আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। এ ছাড়া বোয়ালখালী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, সদস্য শাহ আলম বাবলু, এম আর তাওহীদ, শাহেদুল ইসলাম ছোটনসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার পরিবেশ ছিল শোকাবহ ও গম্ভীর।
পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

সময় : ১০:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬