০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে হাবিবুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মাওলানা হাবিবুল্লাহ ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগে উপকৃত হয়েছেন এলাকার নিম্নআয়ের বহু পরিবার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার খরন্দ্বীপ মুন্সীপাড়া এলাকার তাজ মহিউদ্দিন তালুকদার বাড়ির হাবিব ভিলায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা তালিকাভুক্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন। মাওলানা হাবিবুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাফেজ মাও. আবদুল আজিজ, মুফতী মুজিবুল হক, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল জাবের শাওন, বিএনসিসির কর্ণফুলী ক্যাডেট কর্পোরাল মাহমুদ আল সাকি, ছাত্র মো. উমায়ের জাহেদী, ইব্রাহিম হিযবুল্লাহ সামি, সাদমান মুত্তাকী, আমীর হামজা হুজায়েফ ও উজায়ের জাহেদীসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও রমজানজুড়ে বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বোয়ালখালীতে হাবিবুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সময় : ০৪:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬