
পবিত্র মাহে রমজান উপলক্ষে আমির ভান্ডার দরবার শরীফে আগামী ১৭ই রমজান, ৭ই মার্চ (শনিবার) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে বদর (রাঃ)-এর পবিত্র স্মরণে এ আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে রমজানের তাৎপর্য ও ফজিলত বিষয়ক বিশেষ আলোচনা, দোয়া মাহফিল এবং সম্মিলিত ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে সালাওয়াতে রাসূল মাহফিল উদযাপন পরিষদ এবং সহযোগিতায় রয়েছে গাউছে আমিরভান্ডারী আশেকান পরিষদ। আয়োজকরা সকল ধর্মপ্রাণ মুসলমানকে যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 











