
নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ এবং রিটার্নিং অফিসার, ২৮৫ চট্টগ্রাম–৮ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ; লেফটেন্যান্ট কর্নেল মোঃ সালাহ উদ্দিন আল মামুন, পিএসসি, ডিও অধিনায়ক, এডহক ৪৮ এডি রেজিমেন্ট; মেজর সাকিব ইশরাক অপূর্ব, পদাতিক উপ-অধিনায়ক, ৮ বিজিবি; জনাব নোমান আহমদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, পটিয়া সার্কেল, চট্টগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মাহফুজুর রহমান ও জনাব তনুশ্রী গোষম্বী, অফিসার ইনচার্জ, বোয়ালখালী থানা; ক্যাপ্টেন মাহমুদ হাসান জাহিন, ক্যাম্প কমান্ডার, বোয়ালখালী আর্মি ক্যাম্প; জনাব মোঃ হেদায়েত উল্যাহ, সিনিয়র সহকারী কমিশনার, কমিশনার কার্যালয়, চট্টগ্রাম বিভাগ এবং জনাব কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালখালী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালখালী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান ফারুক এবং জনাব তামজীদুর রহমান। মতবিনিময় সভায় বক্তারা ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তারা সবাই সম্মিলিতভাবে নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভাটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, বোয়ালখালী, চট্টগ্রাম।
নিজস্ব প্রতিবেদক 











