
বোয়ালখালী প্রতিনিধিঃ এম আর তাওহীদ, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আযম দস্তগীর (রঃ)–এর স্মরণে দ্বীনি মাহফিল ও ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ও ৫ জানুয়ারি ২০২৬ (শনিবার ও রবিবার) স্থানীয় উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ নাছির উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খাজা আরিফুর রহমান জাহেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরশাদ হাসান মুহাম্মদ তওহিদ রেজভীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত ওলামায়ে কেরাম ও আলেম সমাজের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য এম আর তাওহীদ, শাহেদুল ইসলাম ছোটন, হাছানুল আলম ও রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বীনি আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ৫ ও ৬ জানুয়ারি ২০২৬ (সোমবার ও মঙ্গলবার) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি উপস্থিত সকল অতিথি, আলেম সমাজ ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক 











