০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল

বোয়ালখালী প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বোয়ালখালীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) চরখিদিরপুর পূর্ব কালুরঘাট এলাকার নবাব আলী চৌধুরী বাড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ চরখিদিরপুর পূর্ব কালুরঘাট শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. লোকমান বাদশাহর সভাপতিত্বে এবং মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দীন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল ছালাম, মুহাম্মদ মুফিজুর রহমান, পৌরসভা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলা মিয়া, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ নুরুল আলম, পৌরসভা বিএনপির নেতা মোহাম্মদ ইসমাইল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম তালুকদার, পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা। আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপোষহীন নেতৃত্বের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র ও রাজনৈতিক সচেতনতা নতুন মাত্রা পেয়েছে। তাঁরা বলেন, তাঁর আদর্শ ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন জরুরি। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহকে বিজয়ী করতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে কমিটি গঠনে কিছু অসন্তোষের কথা উল্লেখ করা হলেও, দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সময় : ১০:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬