০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজারো মেধাবীকে পেছনে ফেলে চট্টগ্রাম মহানগরে প্রথম মেহজাবিন নুর কাইনাত, পুরস্কার হিসেবে ল্যাপটপ অর্জন

নিজস্ব প্রতিনিধিঃ কঠিন প্রতিযোগিতায় মেধার অনন্য স্বাক্ষর রেখে চট্টগ্রামের খুদে শিক্ষার্থী মেহজাবিন নুর কাইনাত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি–২০২৫ পরীক্ষায় চট্টগ্রাম মহানগরীতে প্রথম স্থান অর্জন করেছে। আল-আমিন সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম মেট্রো, চট্টগ্রাম দক্ষিণ, বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী ও কর্ম বিষয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়। চিটাগাং আইডিয়াল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন নুর কাইনাত (রোল: CM-2668) প্রতিটি বিষয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে হাজারো পরীক্ষার্থীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করে। ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে প্রথম বিজয়ী হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষার পরিচালক জহির উদ্দিন মজুমদার এবং আল-আমিন সংঘের চেয়ারম্যান কৃতী এই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, বহুমুখী বিষয়ে তার পারদর্শিতা প্রমাণ করে সে একজন অত্যন্ত প্রতিভাবান শিক্ষার্থী। মেহজাবিনের এই সাফল্যে তার পরিবারে আনন্দের বন্যা বইছে। অভিভাবকরা জানান, সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অধ্যবসায়ের ফলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য শুধু একটি বৃত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এটি তার প্রথম ধাপ।

সময় : ০৯:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫