০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে রাস্তার ইট তোলার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপিসদস্য মোহাম্মদ জাহেদুল ইসলামের বিরুদ্ধে ৮নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ বটতল হইতে মধ্যম চরণদ্বীপ সিকদার পাড়া সংযোগ সড়কের ইট তুলে ঘরে নেওয়ার অভিযোগ উঠেছে সোমবার (২৯ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেখ পাড়ার স্থানীয় বাসিন্দারা বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বরাবরে প্রতিকার চেয়ে ইউপি সদস্য মোহাম্মদ জাহেদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ বটতল হইতে মধ্যম চরণদ্বীপ সিকদার পাড়া সংযোগ সড়কটি জোয়ারের পানিতে ভেঙ্গে যায় গত বর্ষা মৌসুমে। সড়কটি ভাঙ্গার পর গাছ দিয়ে কোন রকম মেরামত করে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। চরণদ্বীপের এই সড়কটি দিয়ে স্থানীয় জনসাধারণ,স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এখন শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যাওয়ার কারনে এলাকাবাসীরা নিজেদের খরচে রাস্তাটি চলাচল উপযোগী করার জন্য চেষ্টা করছে । এরই মধ্যে গত ২৭ ডিসেম্বর তারিখে ইউপি সদস্য জাহেদুল ইসলাম লোক দিয়ে উক্ত ভাঙ্গা রাস্তার ইটগুলো তুলে ঘরে নিয়ে যায়। এতে স্থানীয় এলাকাবাসীরা বাধা দিলে ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন,বেশি বাড়াবাড়ি করলে সব ইট তুলে নিয়ে আমার ঘরে নিয়ে যাব।ইট নিয়ে যাওয়ার কারনে রাস্তার ভাঙ্গা অংশটি আরো গভীর হচ্ছে। জাহেদুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনসাধারণ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আক্কাস খান বলেন, উনি বিএনপি’র কোন পদে ছিল না সে আওয়ামী লীগের দোষর ছিলো। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে।বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাহেদুল ইসলামকে মুঠোফোনে ফোন করলে তাকে পাওয়া যায়নি।বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, এক ঘণ্টার মধ্যে তাকে আসতে বলেছি। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫