০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডক্টর মালিকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বান্দরবান–কক্সবাজার স্টাডি ট্যুর

ঢাকা প্রতিনিধিঃ ঢাকা শহরের অভিজাত এলাকা ধানমন্ডিতে অবস্থিত ডক্টর মালিকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এবং বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে বান্দরবান ও কক্সবাজারে একটি স্টাডি ট্যুর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আয়োজিত এ স্টাডি ট্যুরে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ হাসান তারেক। এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ আল মামুন, জনাব সুমাইয়া তাবাসসুম, জনাব শফিকুল ইসলাম তুহিন, জনাব মোজাহিদ কবির এবং জনাব মোঃ মিরাজুল ইসলাম। স্টাডি ট্যুরে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফয়েজুল ইসলামসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, এ ধরনের স্টাডি ট্যুর শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, নেতৃত্বগুণ বিকাশ এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সময় : ০৯:৫০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫