০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাইনবোর্ডে বিএনপি নেতার বাস কাউন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1,"addons":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে বিএনপি নেতা এম এ সামাদ সোহাগের মালিকানাধীন একটি বাস কাউন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মোহাম্মদ ফারুক ও আখিনুরের নেতৃত্বে একদল লোক সোহাগের বাস কাউন্টারে হামলা চালায়। হামলাকারীরা কাউন্টার ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং পরে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জামে মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ফারুক ও আখিনুর বিভিন্ন বাস কাউন্টার থেকে চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি তারা বিএনপি নেতা এম এ সামাদ সোহাগের কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার কাউন্টারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত থাকলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি ও বিপদের মুখে পড়তে হয়। এক স্থানীয় ব্যক্তি সাংবাদিকদের জানান, ওই মসজিদের টয়লেট ব্যবহারের জন্যও সাধারণ মানুষের কাছ থেকে জনপ্রতি ১০ থেকে ২০ টাকা আদায় করা হয়। এর প্রতিবাদ করলেই হুমকির মুখে পড়তে হয়। স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও মোহাম্মদ ফারুক ও আখিনুরের নির্যাতনে এলাকার বহু বিএনপি নেতাকর্মী বাড়িছাড়া ছিলেন। বর্তমানে নতুন বাংলাদেশে একই ধরনের ফ্যাসিবাদী আচরণে ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় সাইনবোর্ড বাসস্ট্যান্ডের কাউন্টার মালিক ও স্থানীয় জনগণ সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাইনবোর্ডে বিএনপি নেতার বাস কাউন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সময় : ০৫:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫